শিরোনাম

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, চালক আটক

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খুলনা নগরভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নগরভবনে পেট্রোল বোমা হামলার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, সেটিসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উল্লেখ্য, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগরভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তবে এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *