ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত কমে যেতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *