শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
শুক্রবার (২ অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা সদরের পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইন্দ্রারচর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদার কামরুজ্জামান সোহেলকে (৪৫) স্থানীয়রা আটক করে পুলিশে দেন। অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
শিশুটির অভিভাবক বলেন, আমি ইন্দ্রারচর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকি। সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাই। সকালে আমার মেয়ে ইন্দ্রারচর গাড়ির গ্যারেজ সংলগ্ন সোহেলের মুদি দোকানে গেলে সে আমার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে বাসায় গিয়ে কান্না করলে আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই। কিন্তু কেউ কোনো পদক্ষেপ না নিলে সন্ধ্যায় পুলিশের জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করি।
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সোহেল এর আগেও একাধিক শিশুর সঙ্গে এমন অনৈতিক কর্মকাণ্ড করেছে। সে তার নিজের মেয়ে বিয়ে দিয়েছে। তার এই বিকৃত মানসিকতার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
