রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনে গরম আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার কথাও সংস্থাটি জানায়। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
