শিরোনাম

আট দফা যেকোনও সময় ১ দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলের লংমার্চে জনগণের অংশগ্রহণ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর লক্ষ্মণ দেখা গেছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, হতাশ হয়ে মাথা গরম করবেন না। জনদাবি মেনে নিন। মনে রাখবেন, ৮ দফা থেকে ৯ দফাও হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনও সময় তা ১ দফায় পরিণত হতে পারে। আর এক দফা যখন হবে, তখন পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। তাই সরকারকে বলবো, তার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ভোর থেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় তারা নানা স্লোগান দেন। 

জামায়াতের আমির বলেন, জনতার দাবি মেনে নিতে ব্যর্থ হলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনও চোখ রাঙানিতে কাজ হবে না। কোনও কিছুই পরোয়া করা হবে না। কারণ আমরা কোনও দলীয় কর্মসূচি নিয়ে মাঠে নামিনি। এগুলো ১৮ কোটি মানুষের দাবি। জনগণ ১১ দলের সঙ্গে আছেন। তাই দাবি আদায় করেই ঘরে ফিরবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম,  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টি (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান আনোয়ারুল হক চান প্রমুখ।

আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহাকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান মিলন এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সমাবেশ শেষে সকাল ৮টায় লং মার্চের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশ শেষে সকাল ৮টায় লংমার্চের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জামায়াতের আমির। ঢাকা থেকে লংমার্চ শুরু হয়ে উত্তর দিক দিয়ে টঙ্গী গাজীপুর ও টাঙ্গাইল হয়ে রংপুর পর্যন্ত পাঁচটি পথসভা হওয়ার কথা রয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *