দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 
 
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বেলা ১টা পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *