শিরোনাম

অনলাইনে ‘স্মার্ট স্কিলস ট্রেনিং টু জব ইনিশিয়েটিভ’-এর আওতায় ‘ইনট্রোডাকশন টু ইআরপি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

# অনলাইনে ‘স্মার্ট স্কিলস ট্রেনিং টু জব ইনিশিয়েটিভ’-এর আওতায় ‘ইনট্রোডাকশন টু ইআরপি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক | লাইভ নিউজ বিডি ডটকম গাজীপুর, ১ জুলাই ২০২৬: তরুণদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে ‘স্মার্ট স্কিলস ট্রেনিং টু জব ইনিশিয়েটিভ’-এর আওতায় ‘ইনট্রোডাকশন টু ইআরপি’ শীর্ষক একটি অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে রোটারি ক্লাব অব ভাওয়াল এবং সহযোগিতায় ছিল নেক্সইআরপি। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নেক্সইআরপি-এর ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মো. মুক্তারুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেমের মৌলিক ধারণা, আধুনিক ব্যবসা পরিচালনায় ইআরপি-এর গুরুত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানে এর ব্যবহার এবং ইআরপি খাতে সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ইআরপি দক্ষতা অর্জন তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনলাইন কর্মশালায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং প্রযুক্তি আগ্রহীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *