বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন সরকার সুমন।
চারজনের মধ্যে সোহানুল ইসলাম গোপালগঞ্জ জেলার, খলিল ভোলার, বরুন বালা মাদারিপুরের এবং দুলাল মিয়া রংপুরের বাসিন্দা।
তাদের বিরুদ্ধে দিনাজপুর পিরোজপুর এবং ঢাকা মহানগরিসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। চক্রের মধ্যে ভিন্ন ভিন্ন জেলায় আরো অনেকে ছড়িয়ে রয়েছে বলে জানানো হয়।
রঞ্জন সরকার সুমন জানান, মোবাইল ফোন অপারেটরের টাওয়ারে ব্যবহৃত দামি লিথিয়াম ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রপাতি হাতিয়ে নিতে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র দিনাজপুরে জড়ো হচ্ছিল। এধরনের তথ্যর ভিত্তিতে অভিযানে নামে ডিবি পুলিশ। তথ্য অনুযায়ী একটি পিকআপসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভোটকারসহ পালিয়েছে চক্রের আরো দুই সদস্য।
তিনি আরো জানান, এসময় ডাকাত দলের কাছে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজ ব্যবহৃত আধুনিক সবযন্ত্রপাতি।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানার বাহাদুর বাজার স্টেশন রোডের হোটেল রাজের ৩০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারেকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
