শনিবার, ০২ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি।
ড্যান কেইন বলেন, “ইরানি নৌবাহিনী পুরোপুরি পরাজিত হওয়ার দাবি করার পরও কিছু দ্রুতগামী আক্রমণকারী বোট এখনও হরমুজ প্রণালিতে সক্রিয় রয়েছে। ইরানের কাছে এখনও ছোট ও উচ্চগতিসম্পন্ন নৌযান রয়ে গেছে।”
মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস) অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে তিনি বলেন, ‘ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন কিছু যুদ্ধযান রয়ে গেছে।’
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক জোরালো বক্তব্য দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং দেশটির নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি অবশিষ্ট সামরিক সক্ষমতাও ধ্বংস করার অঙ্গীকার করেছিলেন তিনি। কিন্তু পেন্টাগনের নতুন তথ্য ট্রাম্পের সেই দাবিকে নাকচ করে দিল।
