শিরোনাম

ফুলবাড়ীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মোসাম্মৎ রুবিনা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে রবিবার দুপুরে মোসাম্মৎ রুবিনাকে গ্রেফতার করা হয়। 

ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী বাজার স্বর্ণপট্টির সামনে থেকে ফুলবাড়ী গোড়ক মন্ডপ বিডিআর বাজার এলাকার মোসাম্মৎ রুবিনা বিশেষ কায়দায় বডিতে ফিটিং অবস্থায় দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ফুলবাড়ী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটিমামলা রুজু করা হয়। ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *