শিরোনাম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, তিন দেশে সুনামি সতর্কতা

 সোমবার, ০৮ জুন, ২০২৬

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের এ ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়াও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এ কম্পনের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে।

তবে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভলকস’ ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করেছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতির পাশাপাশি এক মিটারের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে। তাদের মতে, এ ধরনের ঢেউয়ের প্রভাব কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *