শিরোনাম

ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে ধাক্কা, ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

 সোমবার, ০৮ জুন, ২০২৬

ইরান ও ইসরায়েল ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ আবারও বাধার মুখে পড়েছে। ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলার জবাব হিসেবে এ হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার পর রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে বৈরুতে হামলার প্রতিবাদে রবিবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

ওই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলকে পাল্টা হামলা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করেই ইরানে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *