বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর কৌশল হিসেবে প্রণোদনা ভাবনা
রবিবার, ০১ জুন, ২০২৫ বিদেশি বিনিয়োগে গতি আনতে নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর কৌশল হিসেবে প্রণোদনার সম্ভাব্যতা পর্যালোচনায় পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ২৯ মে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে।…
