আরও এক বছর টেস্ট অধিনায়ক শান্ত
বৃহস্পতিবার, ০৫ জুন, ২০২৫ চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। যে সিরিজের শুরুতে রয়েছে দুটি টেস্ট ম্যাচ। আর সেই টেস্টের জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে অধিনায়ক হিসেবে যথারীতি আছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে…
