গোপালগঞ্জে ৩১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নবীর শিকদার (৩৫) ওই গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও জেলার অন্যান্য থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে, যার মধ্যে…
