সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ইসরায়েলের হামলার মধ্যে ইরানের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেপাহ ব্যাংক একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এতে ব্যাংকটির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে যে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।…
