এসএসসি পরীক্ষায় ‘কঠিন’ দুই বিষয়ে ভালো করার প্রভাব ফলাফলে
করোনার সংক্রমণের পর গত তিন বছর এসএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা হয়েছিল কাটছাঁট করা পাঠ্যসূচিতে। পরীক্ষাও হয়েছিল নির্ধারিত সময়ের পরে। কখনো কম নম্বরে, কখনো বিষয় কমিয়ে নেওয়া হয় এসব পরীক্ষা। তবে এবার এসএসসি পরীক্ষা হয়েছে সব বিষয়ে, পূর্ণ পাঠ্যসূচিতে ও পূর্ণ নম্বরে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার গতবারের চেয়ে…
