‘ইরানের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য ইসরায়েলিদের প্রস্তুত থাকতে হবে’
শনিবার, ২১ জুন, ২০২৫ ইরানের সঙ্গে ‘দীর্ঘ যুদ্ধের’ প্রস্তুতি নিতে সাধারণ ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের সেনাপ্রধান বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে ইরান দীর্ঘসময় ধরে পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েক মাসে পরিকল্পনাটি এমন জায়গায় পৌঁছায়, যেখান থেকে ফেরার সুযোগ ছিল…
