ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ সরকারের দুর্নীতির অভিযোগে নেপালে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। বিক্ষোভের সম্ভাব্য প্রভাব ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া রোধে সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) নজরদারি বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার যুবকের অংশগ্রহণে নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে…
