কুমারখালীতে রেলসেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার
শনিবার, ০১ নভেম্বর, ২০২৫ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলসেতুর নিচ থেকে রোকেয়া খাতুন (৫২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোকেয়া খাতুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ নতুনপাড়া এলাকার আব্দুল ওহাবের স্ত্রী। মরদেহ শনাক্ত করেন তার ছেলে মো. রাসেল। রাসেল জানান,…
