টেকনাফে ধরা পড়ল ২০০ কেজির ‘পাখি মাছ’
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ’। স্থানীয়ভাবে এটি ‘মাইট্যা’ মাছ নামে পরিচিত। রবিবার সন্ধ্যায় প্রায় ২০০ কেজি ওজনের এই মাছটি টেকনাফ মৎস্য বন্দরে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে। উপকূলে সচরাচর দেখা না মেলা এই মাছটি পরে ভালো দামের আশায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।…
