ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার চ্যাম্পিয়ন এন্টিগা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ইতিহাস গড়েছে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। জ্যামাইকা কিংসমেনের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই পেরিয়ে প্রথমবারের মতো সিপিএলের শিরোপা জিতেছে দলটি। একই সঙ্গে ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে এন্টিগা। শুরুটা অবশ্য জ্যামাইকার জন্য মোটেও ভালো ছিল না। ৩০ রানের মধ্যেই তারা…
