মাছ ধরার নৌকায় কুয়েতে ঢুকে পড়ে আইআরজিসির ৪ সদস্য
বুধবার, ১৩ মে, ২০২৬ মাছ ধরার নৌকায় করে কুয়েতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আটক হয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চার সদস্য। কুয়েত সরকার দাবি করেছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আইআরজিসির সদস্য হওয়ার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, আটক চারজনের মধ্যে দুজন নৌবাহিনীর কর্নেল, একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট…
