নীলফামারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ নীলফামারীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমানকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। শনিবার (১০ অক্টোবর) লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁকে…
