হাজিদের জন্য ‘ফতোয়া রোবট’ চালু
শনিবার, ৩১ মে, ২০২৫ মক্কার পবিত্র মসজিদুল হারাম এলাকায় হজযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবস্থার পাশাপাশি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ‘ফতোয়া রোবট’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তর ‘মিনারাতুল হারামাইন রোবট’-এর দ্বিতীয় সংস্করণ চালু করেছে, যা ‘ফতোয়া রোবট’ নামে পরিচিত।…
