রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫ রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডা. এম এম আখিরুজ্জামান। …
