শিরোনাম

রাজশাহীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার দুই

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শাহিন আলী (৩৮) এবং জমিনপুর গ্রামের পিংকি খাতুন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় শাহিন আলীর পরিহিত প্যান্টের দুই পাশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ এমএমের দু’টি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররকৃতরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে খুলনায় যাচ্ছিল। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *