শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

 শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. আরাফাত মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত মোল্লা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লা বাড়ির মো. আসাদ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আরাফাত সারের বস্তা নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসুদেবের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে শহরমুখী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন আরাফাত। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালীম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি আটক করে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *