শিরোনাম

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ জব্দ

 মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জদ্ধ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে জেলার সীমান্তবর্তী জামুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীনস্থ মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল হাবিলদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। 

এ সময় সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামুন বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক জানান, ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *