শিরোনাম

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

 মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার সময় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। 

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ।
‎
স্থানীয় সূত্রে জানাগেছে, মরদেহটির মাথার দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি সড়কের পাশে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
‎
‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যাচ্ছে না। ‎এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *