শিরোনাম

হবিগঞ্জে ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২

শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকা থেকে ট্রাকবোঝাই ভারতীয় কসমেটিকসসহ ২ জনকে আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ট্রাকসহ চালক সেলিম ও হেলপার শিপনকে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, হাইওয়ে সড়কে র‌্যাব-বিজিবি-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকার কারণে বাইপাস ও আঞ্চলিক সড়ককে তারা চোরাকারবারির পথ হিসেবে বেঁছে নিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে একটি ট্রাক ভারতীয় কসমেটিকবোঝাই অবস্থায় দ্রুতগতিতে বহুলা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ ট্রাকটি আটক করে। 

এ সময় ট্রাকে তল্লাশি করে কার্টনভর্তি কসমেটিকস জব্দ করা হয়। তবে আটককৃত মালামাল বহুলা গ্রামের সোহেল আহমেদ চৌধুরী ও কুমিল্লার বাসার আহমেদের বলে আটক চালাকদের মাধ্যমে জানা যায়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসি বলেন, কোনো চোরা কারবারিকে ছাড় দেওয়া হবে না।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *