শিরোনাম

বিয়ের আসরে পুলিশ কর্মকর্তা বরের মোটরসাইকেল চুরি

 বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

যশোরের মণিরামপুরে বিয়ের অনুষ্ঠান চলাকালে বরের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বর সালাউদ্দিন উদ্দিন সোহাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার বাড়ি কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামে। মঙ্গলবার হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।

পারিবারিক সূত্র জানায়, দুপুরের পর বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে সালাউদ্দিনের ফুফাতো ভাই বাঁধন মোটরসাইকেলটি চালিয়ে বিয়ে বাড়িতে যান। সালাউদ্দিন ছিলেন বরের গাড়িতে।

বরের মামা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর বলেন, বিয়ে বাড়ির সামনে অন্য গাড়ির পাশে পাঁচ-ছয়টি মোটরসাইকেল রাখা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দেখা যায় মোটরসাইকেলটি নেই। আশপাশে খুঁজেও সন্ধান মেলেনি। এরপর তিনি ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন।

সেলিম জাহাঙ্গীর বলেন, মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হোসেনকে জানানো হয়। বুধবার বউভাতের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।

তবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন অবশ্য বলেছেন এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *