শিরোনাম

বেনাপোল বন্দরে শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

 মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবিসহ এক শ্রমিকের উপর ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুষ্কৃতকারীরা।

মঙ্গলবার রাত ১ টার সময় স্থলবন্দর থেকে বাড়ি ফেরার পথে তার উপর ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টার সময় বন্দরের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন,ককটেল নিক্ষেপ কারীদের অতি দ্রুত গ্রেফতার করতে হবে। যদি দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে আগামী সপ্তাহে থেকে বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কাজি বাবুল হোসেন বলেন, বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ (জালের কাটি) উদ্ধার করা হয়েছে। ককটেল নিক্ষেপ কারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *