শিরোনাম

কক্সবাজার সীমান্তে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

 রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ অক্টোবর) মধ্যরাতে ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় এফডিএমএন ক্যাম্প-৮-এর বি/৮১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মো. ইসলাম (২৪) এবং বি/৭৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আবদুল জলিলের ছেলে মো. মোজিবুল্লাহকে (২৩) আটক করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি আরও জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর উদ্ধার করা ইয়াবাসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *