শিরোনাম

রাজশাহীতে নজরুল উৎসব, পুরস্কার পেলেন ৩৪ প্রতিযোগী

 শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সহযোগিতায় শাপলা কালচারাল স্কুল এ উৎসবের আয়োজন করে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে রাজশাহী মহানগরীসহ পবা ও মোহনপুর উপজেলার প্রায় ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এসব বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৩৪ জন বিজয়ীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শাপলা কালচারাল স্কুলের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কারিগরি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ। এ ধরনের চর্চা সমাজ বিনির্মাণেও ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *