শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।
পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪ মিলিমিটার।
