শেরপুরে আগুনে পুড়ল দুই বসতবাড়ি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের নকলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের প্রতিবন্ধী সিফাতের ঘরের বিদ্যুতের মিটার থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে আগুন পাশের আরিফুল ইসলামের আধা পাকা (হাফ বিল্ডিং) বাড়িতেও ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নকলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় শেরপুর সদর ও নালিতাবাড়ী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দুই বাড়ির আসবাবসহ সব মালামাল পুড়ে গেছে। পরিবারের সদস্যদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *