শিরোনাম

ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০

শনিবার, ২০ জুন, ২০২৬

ইংল্যান্ডের বেডফোর্ড এলাকায় দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৯০ জন যাত্রী। শনিবার (২০ জুন) সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের রেল, সামুদ্রিক ও পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়ন জানিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিটি একটি ট্রেনের চালক ছিলেন।

ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ৯০ জনের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উদ্ধারকাজের জন্য সেখানে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি জানান, পরিস্থিতি বিবেচনা করে এটিকে একটি ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং জরুরি উদ্ধারকাজ চালানো হচ্ছে।

যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, এই সংঘর্ষে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে-র দুইটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে হয়েছে। রেলওয়ের একজন মুখপাত্রের তথ্য অনুযায়ী, করবি থেকে লন্ডনগামী একটি ট্রেনের সঙ্গে নটিংহাম থেকে লন্ডনগামী আরেকটি ট্রেনের এই সংঘর্ষ ঘটে। ঠিক কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এলো বা সংঘর্ষ ঘটল, তা নিশ্চিত করতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই দুর্ঘটনার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আপাতত লন্ডনের ভেতরে বা বাইরে কোনো ট্রেন চালাতে পারছে না। দিনের বাকি সময়ের জন্য এই রুটের সব শিডিউল বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *