শিরোনাম

নেত্রকোনার পূর্বধলায় দুই মাদকসেবীকে কারাদণ্ড

 মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

নেত্রকোনার পূর্বধলায় দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বর্ণাকান্দা গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. আলম (৪০) ও একই উপজেলার ছিমিমপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল ফারাবি তমাল (২৭)।

সাজাপ্রাপ্তদের আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পূর্বধলা থানার লাল মিয়ার বাজারস্থ মো. আলমের নিজ দখলীয় দোকানঘরে অভিযান চালায়। সেখানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়।

ঘটনাস্থলে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান দুজনকে দণ্ড দেন। আলমকে ৬ মাসের বিনাশ্রম এবং তমালকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলে আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *