শিরোনাম

আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *