শিরোনাম

ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ানোর সময় পড়ে পা হারাল কিশোর

 সোমবার, ১৬ জুন, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর (১৩) গুরুতর আহত হয়েছে। ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া মাথায়ও গুরুতর আঘাত পেয়েছে সে।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার আহমদ হোসেন জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ানোর সময় ওই কিশোর ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। ট্রেনের চাকায় পা কেটে যায় তার।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, ‘আহত কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *