শিরোনাম

ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবা নিহত

সোমবার, ১৬ জুন, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের হাতে এক বৃদ্ধ বাবা খুনের শিকার হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৬৬)। তিনি ওই গ্রামের মৃত তাইজেল হোসেন ওরফে তাজ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকাল ১১টার দিকে ছেলে ফয়সাল হোসেন ও পিতা শাহাদাত হোসেন নিজেদের ঝালের ক্ষেতে কাজ করতে মাঠে যান। কাজ করার সময় হটাৎ বাগবিতান্ডার একপর্যায়ে ছেলে ফয়সালের তার হাতে থাকা কোদাল দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মারা যান।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, নিহত শাহাদাত একজন জামায়াত কর্মী ছিলেন এবং তার ছেলে ফয়সাল গত দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্থ হিসেবে এলাকায় পরিচিত। কিছুদিন আগে সে তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।

অপরদিকে এতথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ফয়সাল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশী তৎপরতা চলছে বলে তিনি সংবাদকর্মীদের জানান।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *