কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে সীমান্ত নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও দুই পর্যটককে জীবিত উদ্ধার করেছেন লাইফগার্ড ও বিচকর্মীরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী গ্রিন নেচার হোটেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সীমান্ত…
