মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে আগুন
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা গত ১৯ মে-এর পর সর্বোচ্চ। একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়ে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।…
