ইরানে শিশুসহ সাতজনকে হত্যাকারীর ফাঁসি কার্যকর
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ইরানে ২০২২ সালের দেশব্যাপী সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। ফরাসি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, আব্বাস কুরকুরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইজেহ শহরে এক বিক্ষোভের সময় গুলি চালানোর জন্য।…
