শিরোনাম

হরমুজ প্রণালিতে ৪০০ জাহাজে আটকা ৬ হাজার নাবিক

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সেখানে প্রায় ৬ হাজার নাবিকসহ ৪০০টি জাহাজ আটকা পড়েছে। 

চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এতে প্রায় ৪০০টি জাহাজসহ ছয় হাজার নাবিক সেখানে আটকা পড়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডমিঙ্গেস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সংস্থাটির মহাসচিব সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যার প্রভাব কেবল ওই অঞ্চলে সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়েই অনুভূত হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘমেয়াদি বাধা সৃষ্টি হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য এই জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *