সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সোমবার, ২২ জুন, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

রবিবার (২১ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম (২৫)। তারা দুজনই পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে কবির হোসেন ও শহিদুল ইসলাম মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে অবস্থিত জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *