রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর কমল তেলের দাম

 সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা কার্যকর না করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে রাশিয়াসংশ্লিষ্ট বেশ কিছু পরিকল্পিত নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নেওয়া এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ার পণ্যের ওপর শুল্ক এবং দেশটির তেল ও গ্যাস কেনার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাসহ একাধিক পদক্ষেপ বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার লেনদেন শেষে তেলের দাম ১৯ মের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকরে পিছু হটার সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *