শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন মাস্ক

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ক সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে তাঁর রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন তিনি।

বিশ্বের শীর্ষ ধনী মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  লিখেছেন, ‘আগামী বছর আমি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেব।’

তিনি আরও বলেন, ‘এটি হবে এমন অনেক উদ্যোগের প্রথমটি।’ তবে কীভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ।

ফোর্বসের তথ্য অনুযায়ী, স্পেসএক্সের ৩৮ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক।

মাস্কের এই ঘোষণার আগে গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে তাঁর রিপাবলিকান দল কংগ্রেসে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশটির প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।

গত জুনে স্পেসএক্স ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) রেকর্ড গড়ে ৮৫৭০ কোটি ডলার সংগ্রহ করে।

গত সেপ্টেম্বরে স্পেসএক্সের বিশালাকৃতির রকেট স্টারশিপ প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। মঙ্গল গ্রহে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় ইলন মাস্কের কাছে এই রকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *