ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে কী পেলেন

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠান। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের আকর্ষণীয় মঞ্চে লাইমলাইট কে কেড়ে নিয়েছেন তা এখন পুরোনো হয়ে গেছে। পুরুষ ফুটবলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন। আর নারী ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ তৃতীয়বার মর্যাদাপূর্ণ এই ‘সোনালী বল’ উঠল অ্যালেক্সিয়া পুতেয়াসের হাতে।

এই দুটি পদকই বিশ্ব ফুটবলের প্রধান আগ্রহের বিষয় হলেও, আরও ১১টি পুরস্কারও গুরুত্বপূর্ণ। স্পেন ও ইংল্যান্ডের আধিপত্যের রাতে কে কোন পুরস্কার জিতলেন তা দেখে নেওয়া যাক–

ছেলেদের ব্যালন ডি’অর : হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

মেয়েদের ব্যালন ডি’অর : অ্যালেক্সিস পুতেয়াস (স্পেন ও লন্ডন সিটি লায়নেস)

ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : লামিনে ইয়ামাল (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড় : ভিকি লোপেজ (স্পেন ও বার্সেলোনা)

মেয়েদের ফুটবলে সেরা কোচ : পেরে রোমেউ (বার্সেলোনা)

ছেলেদের ফুটবলে সেরা কোচ : লুইস দে লা ফুয়েন্তে (স্পেন)

নারী ফুটবলে সেরা গোলরক্ষক : কাতা কোল (বার্সেলোনা)

পুরুষ ফুটবলে সেরা গোলরক্ষক : উনাই সিমোন (স্পেন)

সক্রেটিস পুরস্কার : বুকায়ো সাকা (ইংল্যান্ড ও আর্সেনাল)

মেয়েদের সেরা ক্লাব : বার্সেলোনা

ছেলেদের সেরা ক্লাব : পিএসজি

সেরা পুরুষ স্ট্রাইকার : হ্যারি কেইন (ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

সেরা নারী স্ট্রাইকার : শার্লিন কোবরাল (মেক্সিকো ও পাচুয়া)

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *